হামলাকারীর নাম মুখে নেবেন না প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারীর নাম কখনো উচ্চারণ করবেন না নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ড্রা আর্ডেন। মঙ্গলবার পার্লামেন্টে দেয়া এক আবেগপূর্ণ বক্তব্যে আর্ডেন বলেন, সে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অনেক কিছুই করতে চেয়েছিল, এর একটি কুখ্যাতি- এই কারণেই আমাকে কখনো তার নাম উল্লেখ করতে শুনবেন না আপনারা।
after attack in new zealand mosque 2019
প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে স্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু এবং অসংখ্য আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছে বলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
এ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেট দলের কয়েকজন সদস্য। যারা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলার আগে ওই মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন।
হামলাকারী ব্রান্টন ট্যারেন্ট একজন অস্ট্রেলিয় নাগরিক। নিজেকে শ্বেত শ্রেষ্টত্ববাদী হিজসেবে অভিহিত করা ২৮ বছর বয়সী এই তরুণকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা তাদের নাম নিন যারা এ ঘটনায় প্রাণ হারিয়েছেন, তার নাম নয়, যে তাদের প্রাণ কেড়ে নিয়েছে।
‘সে একজন সন্ত্রাসী, সে একজন অপরাধী, সে একজন চরমপন্থি- যখন আমি কথা বলবো, তার নামহীন থাকবে’, যোগ করেন তিনি।
পার্লামেন্টের এ বিশেষ বৈঠকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ‘আসালামু আলাইকুম’বলে সম্ভাষণ করেন, যার বাংলা অর্থ ‘আপনার ওপর শান্তি বর্ষিত হোক’।





বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী
আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান