শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » দেশবাসীর দোয়া চাইলেন খালেদা জিয়া
প্রথম পাতা » » দেশবাসীর দোয়া চাইলেন খালেদা জিয়া
৫৪৯ বার পঠিত
বুধবার, ৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশবাসীর দোয়া চাইলেন খালেদা জিয়া

---পক্ষকাল প্রতিবেদক : গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পিপার স্প্রেতে অসুস্থ খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার বরাত দিয়ে তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন মঙ্গলবার দুবার বমি করেছেন। কিছুক্ষণ পরপর তার চোখ দিয়ে পানি ঝরছে। চিকিৎসকরা প্রতিনিয়িত তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।

সোমবার বিকেলে কর্মসূচি পালনের জন্য নয়াপল্টনের উদ্দেশে রওনা দিলেও প্রধান ফটকে পুলিশ তালা দিয়ে তাকে আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবল বাধার কারণে অফিস থেকে বের হতে পারেননি তিনি। ওই সময়ে পুলিশের ছোড়া পিপার স্প্রেতে রাতে অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। রাত ১০টার দিকে অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে অক্সিজেনের সিলিন্ডার আনা হয়। তার ডাক্তাররা জানান, প্রয়োজন হতে পারে এমন বিবেচনা থেকে অক্সিজেন সিলিন্ডার এনে রাখা হয়।

ওই দিন নয়াপল্টনের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিচে নেমে আসলে উপস্থিত মহিলা দলের নেত্রীরা সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করেন। বিএনপি প্রধানের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেওয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। না খোলায় নেতা-কর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকেন। একপর্যায়ে অপর পাশ দিয়ে পিপার স্প্রে ছোড়ে পুলিশ। এতে ৩ সাংবাদিকসহ ১০ নেতা-কর্মী আহত হন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)