শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের লাশ হস্তান্তর সন্ধ্যায়, আরো ১২জনের অবস্থা আশঙ্কাজনক
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের লাশ হস্তান্তর সন্ধ্যায়, আরো ১২জনের অবস্থা আশঙ্কাজনক
৪৮৪ বার পঠিত
রবিবার, ১৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের লাশ হস্তান্তর সন্ধ্যায়, আরো ১২জনের অবস্থা আশঙ্কাজনক

পক্ষকাল ডেস্ক-
ক্রাইস্টচার্চ: ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত ৫০ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা রবিবার সন্ধ্যা থেকে। এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন জানান, স্থানীয় সময় রবিবার সন্ধ্যা থেকে নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা শুরু হবে। প্রথমে কয়েকজনের মরদেহ দেওয়া হবে। আশা করা যাচ্ছে, বুধবারের মধ্যে সবার মরদেহ হস্তান্তরের কাজ শেষ হবে।

এদিকে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, তারা মসজিদে বন্দুক হামলায় নিহত আরো একজনের মৃতদেহ খুঁজে পেয়েছে। এ নিয়ে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ বলছে, ইসলামী রীতি আইন অনুযায়ী, মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ গোসল করিয়ে কবর দিতে হয়, অন্তত ২৪ ঘণ্টার মধ্যে। কিন্তু ময়নাতদন্তের কাজের জন্যই মরদেহ হস্তান্তরে দেরি হচ্ছে। এদিকে নিহতদের পরিবার ও আত্মীয়স্বজন মরদেহ কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়ার জন্য অধীর অপেক্ষা করছেন।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, যত তাড়াতাড়ি সম্ভব নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য কাজ করছেন তাঁরা। তবে এর আগে নিহতদের মৃত্যুর কারণ ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে হবে কর্তৃপক্ষকে। তিনি আরো জানান, গুলিবিদ্ধ ৩৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরদিন শনিবার নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনার জন্য প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন কিউই প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। তিনি বলেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে অস্ত্র নীতি নিয়ে আলোচনা করা হবে।

নৃশংস হত্যাকাণ্ডের পর আটক প্রধান সন্দেহভাজন ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্টকে শনিবার ক্রাইস্টচার্চ জেলা আদালতে হাজির করা হয়। তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বাকি দুজন এখনো পুলিশি হেফাজতে রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্রেন্টন ট্যারেন্ট অস্ট্রেলিয়ার নাগরিক। সে সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদে ভয়াবহ হত্যাকাণ্ড সরাসরি সম্প্রচার করেছে।

শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন। আহতরা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী
আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)