রবিবার, ১৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » ময়নাতদন্তের জন্য খাদ্যমন্ত্রীর জামাতার মরদেহ সোহরাওয়ার্দীতে
ময়নাতদন্তের জন্য খাদ্যমন্ত্রীর জামাতার মরদেহ সোহরাওয়ার্দীতে
ডেস্ক সংবাদ-
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক এবং খাদ্যমন্ত্রী সাধন মজুমদারের জামাতা রাজন কর্মকারের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদন সম্পর্কে শেরেবাংলা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, শনিবার দিবাগত রাত ৪টা ১৭ মিনিটে ডা. নাজনীন রাজনকে মৃত ঘোষণা করেন।
কারণ সম্পর্কে তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ডা. রাজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পুলিশকে খবর দেয়া হয় রোববার বিকেলে। খবর পেয়ে বেলা ৩টার দিকে আমরা আসি।
তিনি বলেন, মরদেহের সুরতহাল করেছেন এসআই জামিল হোসাইন। সুরতহাল করতে গিয়ে অস্বাভাবিক কিছু যেমন- আঘাতের কোনো চিহ্ন পাইনি। সব নরমাল।
ওসি আরও বলেন, তবে রাজনের আত্মীয়-স্বজন ও সহকর্মীরা যেহেতু অস্বাভাবিক মৃত্যু দাবি করেছেন সেজন্য মৃত্যুর সঠিক কারণ জানতে আমরা ময়নাতদন্ত করব। মৃত্যুর সঠিক কারণ জানতে কেমিক্যাল অ্যানালাইসিসও করা হবে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে