বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ই-পেপার | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি | সাক্ষাৎকার » শুক্রবার মেহেরপুরে অাসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
শুক্রবার মেহেরপুরে অাসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি
মেহেরপুর প্রতিনিধি : আগামী কাল শুক্রবার মেহেরপুরে আসছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার সময় প্রতিমন্ত্রীর মেহেরপুরের নিজ বাসভবনে পৌছানোর কথা রয়েছে। এর আগে তিনি বিমানপথে যশোরে এসে পৌছাবেন সকাল ৯টার দিকে। সেখান থেকে সড়ক পথে তিনি মেহেরপুরে পৌছাবেন।
বিকাল ৪টার সময় মেহেরপুর ভৈরব নদীর পাড় সংলগ্ন ওয়াকিংওয়ে রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
পরদিন সকাল ৯টায় মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করবেন। বিকাল ৪টায় যশোর বিমান বন্দরের উদ্দেশে তিনি মেহেরপুর ত্যাগ করবেন। প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর মেহেরপুরে এটি প্রতিমন্ত্রীর ২য় সফর। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে (সদর ও মুজিবনগর) থেকে সংসদ সদস্য হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হন। তিনি মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।




সিএমএসডি) কেন্দ্রীয় ঔষধাগারের পিয়ন সোহেল কোটি কোটি টাকা ও পাঁচ তলা নির্মাণাধীন বাড়ির মালিক।
দুই মেগা প্রকল্প উদ্বোধনে রবিবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন
গাজীপুরে প্রেমের টানে এসে মার্কিন তরুণের ইসলাম গ্রহণ
মুজিবনগরকে স্বাধীনতার তীর্থভূমি হিসেব গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ———–মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক.
মেহেরপুরে উপজেলা পর্যায়ে সুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
পর্যটকে মূখরিত মুজিবনগরের আম্রকানন
দু:স্থ ও অসহায়রা যাতে ভাতা পান সেই চেষ্টা করা হবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি