সোমবার, ৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আমরা ইতিহাস বিকৃতি করে খুব বাহাদুরী মনে করিঃ কামাল হোসেন
আমরা ইতিহাস বিকৃতি করে খুব বাহাদুরী মনে করিঃ কামাল হোসেন

পক্ষকাল সংবাদ ঃ মুক্তিযুদ্ধের আগে যেই ভবে ঐক্য গড়ে উঠেছিল সেই জাতীয় ঐক্য গড়ে তুলে বঙ্গবন্ধুর বাংলাদেশ, শহীদদের বাংলাদেশে গণতন্ত্র বাস্তবায়ন করবো বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আজ সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সভায় তিনি একথা বলেন।
এসময় ড. কামাল হোসেন বলেন, আমাদের সবচাইতে দুর্ভাগ্য হচ্ছে আমরা ইতিহাস বিকৃতি করি এবং আমরা ইতিহাস বিকৃতি করে খুব বাহাদুরী মনে করি। আমাদের এই ইতিহাসকে নিয়ে সারা জাতি গর্ব করে, সেই ইতিহাস বিকৃত করা কোনো ভালো কাজ না।
তিনি বলেন, যাই করেন দশবার চিন্তা ভাবনা করে করবেন। যারা এ বাংলা ভাষার জন্য দেশ স্বাধীন করার জন্য কোন দেশ গড়ার জন্য জীবন বাজি রেখেছেন, তাদের ইতিহাস বিকৃতি করা কোনও ভালো কাজ না, এটা কোনও ভালো মানুষের কাজ না।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সরদার শামস আল মামুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, ভাষা সৈনিক আব্দুল জলিল, ভাষা সৈনিক মতিনের সহধর্মীনি বুলবুতুন নেছা প্রমুখ।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত