শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » বাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতাকে খুন
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » বাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতাকে খুন
৪২৪ বার পঠিত
সোমবার, ৮ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতাকে খুন

---পক্ষকাল সংবাদ : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সাজ্জাদ হোসেন শাকিল (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে ফেনী থেকে কুমিল্লার আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে আসার পথে তাকে বাস থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে কুলাসার এলাকায় নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করে। দুপুরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর ভাতিজা আবদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী সোমবার তার ওপর এ হামলা চালায় বলে জানা গেছে।
আলকরা ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল বিকেলে শাকিলের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। শাকিল কুলাসার গ্রামের ছালেহ আহাম্মদ প্রকাশ বধু মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ছাত্রলীগ নেতা শাকিল ফেনী থেকে মদিনা বাসযোগে কুমিল্লা আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী আবদুর রহমান ও আলমের নেতৃত্বে আমির হোসেন, শুভ, রিয়াজ, কফিল উদ্দিন, বাহাদুর ও ইকবালসহ ৮-১০ জনের একটি দল প্রকাশ্যে জোরপূর্বক তাকে বাস থেকে মুখে গামছা বেঁধে টেনেহেচঁড়ে নামায়। এরপর মাইক্রোবাসে করে ফেনীর শর্শদি দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা শাকিলকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ের শাকিলকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফেনী থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়।
আলকরা ইউপির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু বলেন, আমি সকালে একটি মামলায় হাজিরা দিতে কুমিল্লায় চলে আসি। হাজিরা শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। শুনেছি-ছাত্রলীগের এক ছেলেকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। আমাকে ফাঁসানোর জন্য একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ বলেন,‘আমরা এখনও ঘটনাটি সম্পর্কে সঠিকভাবে অবগত নই। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল-মাহফুজ বলেন, নিহতের মরদেহ এখনো এলাকায় নিয়ে আসা হয়নি। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)