বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » নারী লাঞ্ছিত হলে দলের দায় নাই ,দাঁয় আছে সরকারের : ওবায়দুল কাদের
নারী লাঞ্ছিত হলে দলের দায় নাই ,দাঁয় আছে সরকারের : ওবায়দুল কাদের
![]()
পক্ষকাল সংবাদঃ
বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাবেশস্থলের বাইরে নারী লাঞ্ছিত হওয়ার কোনো ঘটনা ঘটলে সেটা আমাদের দলের বিষয় নয়, তবে সরকারের দায় আছে।
এ সময় ওবায়দুল কাদের বলেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে, দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না। ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইভ টিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের অন্য নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে। ফলে এই দলের নেতাকর্মীরা নারী লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে না। তবে যারাই এর সঙ্গে জড়িত থাকুক, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টরা কাজ করবেন।
উল্লেখ্য, বুধবার আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান