শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারী নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারী নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক
৪৮৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারী নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

---পক্ষকাল সংবাদ: দেশব্যাপী নারী নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। বৃহস্পতিবার বিকাল ৪.৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও র‌্যালিতে এ দাবি জানায় তারা। এসময় তারা বলেন, নারী-পুরুষ নির্বিশেষে নারী নির্যাতন বন্ধে ভূমিকা রাখতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু। সভায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না।

বক্তারা বলেন, পোশাকশিল্পে শতকরা ৬০ ভাগই নারী শ্রমিক। বাংলাদেশ পৃথিবীর ২য় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ। আর বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের বেতন বিশ্বের মধ্যে সর্বনিম্ন। ২০১৩ সালে অনেক আন্দোলন-সংগ্রামের পর তাদের ন্যূনতম বেতন বেড়ে হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা। এই ৪ বছরে বাড়িভাড়া বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু বেতন বাড়েনি! এই রাষ্ট্র এই সমাজ নারীদের ন্যূনতম যে মানবিক অধিকার তাই দেয় না; সম-অধিকার তো আরও দূরের কথা! তাই পোষাকখাতসহ অন্যান্য খাতে যাতে সমমজুরি নিশ্চিত করা হয় তার জোরালো দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা আরো বলেন, আন্তর্জাতিক নারী দিবসের চেতনার মূলে ছিল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান। নারীদিবস ঘোষণার ১০৭ বছর পর এবং মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরও আমাদের দেশের নারীরা সমাজিক-পারিবারিক জীবনের অনেক ক্ষেত্রে সম-অধিকার থেকে বঞ্চিত। এখনও সম্পত্তির উত্তরাধিকারে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা পায়নি। কোন সরকারই সিডও সনদের দুটি ধারা থেকে আপত্তি তুলে নেয়নি। ‘সমকাজে সমমজুরি’ আইনে থাকলেও প্রায় সকল অপ্রাতিষ্ঠানিক খাতের (নির্মাণ কাজ, চাতাল, ক্ষেতমজুর ইত্যাদি) নারী শ্রমিকদের ক্ষেত্রে তার বাস্তবায়ন নেই। অন্যদিকে প্রতিদিনই বেড়ে চলেছে নারী নির্যাতন, নির্যাতনের ধরণ এবং নির্যাতিতের সংখ্যা।
নিউজজি /



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)