বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » রাষ্ট্রপতিকে আসামে লালগালিচা সংবর্ধনা
রাষ্ট্রপতিকে আসামে লালগালিচা সংবর্ধনা
![]()
পক্ষকাল সংবাদ : সৌর বিদ্যুৎ সম্পর্কিত জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেরসম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে লালগালিচা সংবর্ধনা ও স্বাগত জানান আসামের রাজ্যপাল জগদীশ মুখী।
বৃহস্পতিবার পৌনে ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আসামের রাজধানী গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
এসময় ঢাকায় ভারতের হাই কামিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আসামের ভায়াভন্তের তাজ-এ অবস্থান করবেন। আসামের গভর্নর এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আগামী ১০ মার্চ নয়া দিল্লিতে যাবেন তিনি। এর আগে আবদুল হামিদ আসাম ও মেঘালয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হামিদ। সে সময়ে মেঘালয়ের গুমাঘাট, মৈলাম ও বালাট অঞ্চলে আশ্রয় নেয়া বাংলাদেশি তরুণদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে সংগঠিত করেন। বালাটে গঠিত ‘ইয়ুথ রিসেপশন ক্যাম্প’ এর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।
শুক্রবার রাষ্ট্রপতি যাবেন মেঘালয়ের বালাটে। মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করে ওই দিন শিলংয়ে রাজ্যপালের বাসভবন ‘রাজভবনে’ থাকবেন তিনি। রাষ্ট্রপতি হামিদ ১১ম মার্চ আইএসএ’র সম্মেলনের প্লেনারি সেশনে তিনি বক্তব্য দেবেন।
একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি। চার দিনের সফর শেষে ১২ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ