শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৮ ফেব্রুয়ারি সারা দেশে অবস্থান নেবে আ’লীগ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৮ ফেব্রুয়ারি সারা দেশে অবস্থান নেবে আ’লীগ
৫৩৮ বার পঠিত
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮ ফেব্রুয়ারি সারা দেশে অবস্থান নেবে আ’লীগ

---
পক্ষকাল সংবাদ ;
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে। ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকা আসতে শুরু করেছে। আর এই কর্মসূচিকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতারা প্রতিটি বিভাগীয় শহরের প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান এবং পথসভা করবেন।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আগামী কয়েকদিনের মধ্যে বিএনপি-জামায়াতের আগের আন্দোলনের চিত্র স্থানীয় জনগণের কাছে তুলে ধরা হবে। তাছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি যদি কোন ধরনের সহিংস কর্মসূচি দেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে কোন দলীয় কর্মসূচি থাকবে না। এ বিষয়ের ওপর কোন কর্মসূচি দিয়ে আমরা জনগণের উদ্বেগ, উৎকণ্ঠা বাড়াতে চাই না। তাই এ রায়কে কেন্দ্র করে আমাদের কোন দলীয় কর্মসূচি নেই।’ তবে জনগণের নিরাপত্তা ও জান-মাল রক্ষায় সরকার সতর্ক থাকবে। এ রায় নিয়ে কেউ কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চাইলে জনগণই তার সমুচিত জবাব দেবে।

যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি ৮ ফেব্রুয়ারি কি করতে পারে তা গত ৩০ জানুয়ারি সারাদেশের জনগণ এরইমধ্যে দেখেছে। এই ঘটনায় দেশের সবাই উদ্বিগ্ন। তিনি বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য ৮ ফেব্রুয়ারি আমরা রাজপথে থাকব। রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করা হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের দিন ৮ ফেব্রুয়ারি সংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

তাছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মিটিং করে ৮ ফেব্রুয়ারির জন্য নির্দেশনা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ। ওইদিন নেতা কর্মীরা রাজপথে অবস্থান করবেন বলে জানা যায়। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ১০০টি ইউনিট কমিটি গঠন করেছে। প্রতিটি ওয়ার্ডে তারা কাজও শুরু করে দিয়েছে বলে তিনি জানান।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)