শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার ৬ শর্তের একটিও মানবে না সরকার
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » খালেদার ৬ শর্তের একটিও মানবে না সরকার
৪৯৩ বার পঠিত
শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদার ৬ শর্তের একটিও মানবে না সরকার

পক্ষকাল সংবাদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ছয় শর্তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন । তবে সংবিধান রক্ষায় আওয়ামী লীগ সরকার তার কোনো শর্তই মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

---আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.)ফারুক খান বলেন, খালেদা জিয়া পরির্বতনের কথা মুখে বলছেন, কিন্তু মনে মনে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার পঁয়তারা করছেন। আগামী একাদশ নির্বাচন হবে সংবিধান মেনে। সংবিধানে তত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের কোনো সুযোগ নেই। ফলে তার প্রথম শর্তই বাতিল বলে গণ্য হয়েছে।

অারেকজন আওয়ামী লীগের শীর্ষ নেতা বলেন, সেনাবাহিনী মোতায়েনসহ যেসব শর্ত দিয়েছেন সেটির পরিস্থিতিও নেই। ভোটের আগেই তিনি সেনা মোতায়েন চাইতে পারেন না। ভোট ইভিএম পদ্ধতিতে হবে নাকি আগের পদ্ধতিতেই হবে সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনকে সে স্বাধীনতা দিয়েছে। এটার নিয়েও কোনো শর্ত দেয়ার কিছু নেই।

উল্লেখ্য, রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আজ শনিবার দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি শর্তগুলো তুলে ধরেন।

শর্তগুলো হলো-ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে, ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে, ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে এবং যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

সভায় ছয় শর্ত তুলে ধরার পর খালেদা জিয়া নির্বাহী কমিটির সদস্যদের কাছে জানতে চান তারা এর সঙ্গে একমত কি না। এ সময় নির্বাহী কমিটির সদস্যরা উচ্চ স্বরে জানান, তারা একমত।

উদ্বোধনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে।

তিনি বলেন, ‘আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। দলের নেতা ও এ দেশের মানুষের সঙ্গে আছি।’

এ সময় দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ প্রতিরোধ-প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান খালেদা জিয়া।




এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)