শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনার অধীনে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো? গয়েশ্বর
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনার অধীনে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো? গয়েশ্বর
৪৪৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনার অধীনে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে তো? গয়েশ্বর

---
পক্ষকাল সংবাদঃ
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কি নেবে না, সেই প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ হলো শেখ হাসিনার অধীনে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে কি না। এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, জনগণ আতংকের মধ্যে আছে। সবার একটাই জিজ্ঞাসা ভোট দিতে পারবে কি?

বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল ও নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, বিএনপি ভোটে গেলো কি গেলো না এটা এখন প্রশ্ন না? জানার বিষয় হলো, জনগণ ভোট দিতে পারবে কি না? জনগণের ভোটের অধিকার কিভাবে আদায় করা যায়।

বিএনপির এই নেতা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি প্রতারণার নির্বাচন করার সুযোগ ও সামর্থ্য সরকারের নেই। সরকারের বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার সামর্থ্যও যেমন নেই, আবার বিএনপিকে নিয়ে নির্বাচন করার সৎ সাহসও নেই।

তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই জনগণ যাতে ভোট দিতে পারে এমন নির্বাচন আদায় করা বিএনপির দায়িত্ব।

তিনি আরো বলেন, দেশের মালিক জনগণ। তারাই সিদ্ধান্ত দেবে আগামী দিনে আমাদের কী করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা দরকার খালেদা জিয়ার নেতৃত্বে আমরা তাই করবো। আমাদের সময় সংক্ষিপ্ত, তার চেয়ে বেশি সংক্ষিপ্ত সময় সরকারের।

আয়োজক সংগঠনের সভাপতি রমিজ উদ্দিন রুমির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)