বুধবার, ২২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ » বেনাপোল সীমান্তে শিশু নারী ও পুরুষসহ আটক-১৬
বেনাপোল সীমান্তে শিশু নারী ও পুরুষসহ আটক-১৬
![]()
আমিনুর রহমান তুহিন,শার্শা বেনাপোল প্রতিনিধি:অবৈধপথে ভারত থেকে ফেরার সময় শনিবার সকাল সাড়ে ৯টায় বেনাপোল সীমান্তের সাদিপুর সড়ক থেকে ১শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৩ জন নারী ও ১জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় অবৈধপথে বেনাপোল সীমান্ত দিয়ে বেশ কিছু নারী-পুরুষ ভারত থেকে দেশে ফিরছে। এ সময় বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের সাদিপুর সড়ক থেকে ১৬ বাংলাদেশিকে আটক করে। এর আগে বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দালাল চক্র।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে