শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সাংবাদিক আশিকের মুক্তির দাবিতে রাজপথ উত্তাল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সাংবাদিক আশিকের মুক্তির দাবিতে রাজপথ উত্তাল
৪১৪ বার পঠিত
রবিবার, ৯ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক আশিকের মুক্তির দাবিতে রাজপথ উত্তাল

---পক্ষকাল সংবাদ ঃ

ঢাকা: ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আশিক মোহাম্মদের মুক্তি ও আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বাতিল, এবং সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ার দেন তারা। পাশাপাশি সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নেতৃত্তে আলকচিত্র সাংবাদিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন।
------
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এই দাবি জানান।

সাংবাদিক নেতারা বলেন, দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ডিআরইউর সাবেক সহ-সভাপতি আজমল হক হেলালসহ সব বাংবাদিককের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কতিপয় অসৎ পুলিশ অফিসার এবং সরকারদলীয় দুর্নীতিবাজ এমপি ও নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে কথায় কথায় ৫৭ ধারায় মামলা দিয়ে হয়রানি করছেন।

সাংবাদিক নেতারা আক্ষেপ করে বলেন, ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আশিক মোহাম্মদ একজন নিরীহ লোক। তাকে মিথ্যা অভিযোগে যে পুলিশ অফিসার অমানবিক নির্যাতন ও গ্রেফতার করে কারাগারে বন্দি করে রেখেছেন। ওই অসৎ পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ফটো সাংবাদিক আশিককে মুক্তি দিতে হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নেতা শাহজাহান মিঞার পরিচালনায় প্রতিবাদ সভায় ব্যক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএঅইউজে) মহাসচিব ওমর ফারুক, সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ডিআইউর সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, বিএফইউজের সহকারী মহাসচিব অমিয় ঘটক পুলক, ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের নেতা মোবারক হোসেন প্রমুখ।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)