বুধবার, ২১ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ | বিনোদন | রাজনীতি » চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির ওপর হামলা
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতির ওপর হামলা
বিনোদন ডেস্ক
চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ হামলায় আহত হয়েছেন। চলচ্চিত্র পরিবারের মিছিল ও সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন নওশাদ।
চ্যানেল এই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২১ জুন) দুপুরে নিউ ইস্কাটনে চলচ্চিত্র সেন্সর বোর্ডে ঢোকার সময় ঘটনাটি ঘটে।
ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “ঘটনাটি অপ্রত্যাশিত। আমি সরকারি কাজ করতে এসেছি। সরকারের নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। আজ আমার ওপর যে হামলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি তার বিচার চাচ্ছি।”
যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র না দেওয়ার দাবিতে বুধবার চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও করেছে চলচ্চিত্রের ১৪টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। দুপুরে বিএফডিসি থেকে চলচ্চিত্র পরিবারের ব্যানারে একাধিক মিছিল বের হয়। মিছিল শেষে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সামনে অবস্থান নিয়ে সমাবেশে করে চলচ্চিত্র পরিবার।




চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ