শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মেয়র সাক্কুকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মেয়র সাক্কুকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী
৪২৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়র সাক্কুকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

---
পক্ষকাল সংবাদ ঃ
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মনিরুল ইসলাম সাক্কুকে শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় সাক্কুকে শপথ পড়ান তিনি।একই দিন শপথ পড়াবেন কুমিল্লা সিটির নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও। তাদেরকে শপথ পড়াবেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এই অনুষ্ঠান হবে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে।

গত ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ভোটে হারিয়ে দ্বিতীয়বারের মতো কুমিল্লার মেয়র নির্বাচিত হন বিএনপির সাক্কু।

নির্বাচিত হওয়ার পর সাক্কুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একটি আদালত। পরে অবশ্য বিএনপি নেতাকে জামিন দেয় ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

গত মাসের ২০ এপ্রিল সাক্কুর মেয়র নির্বাচিত হওয়ার বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। পরে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়। গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ নেয়ার বিধান রয়েছে। এর প্রেক্ষিতে আজ তাদের শপথ আয়োজন করা হয়।

সাক্কুকে নিয়ে দেশের মোট ১১টি সিটি করপোরেশনে মেয়র হিসেবে বিএনপি নেতার সংখ্যা হবে ছয় এ। সাক্কু ছাড়া অন্যরা হলেন গাজীপুরে এম এ মান্নান, রাজশাহীতে মোসাদ্দেক হোসেন বুলবুল, খুলনায় মনিরুজ্জামান মনি, বরিশালে আহসান হাবিব কামাল এবং সিলেটে আরিফুল হক।

এই মেয়ররা ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনে নানাভাবে ঝামেলায় পড়েছেন সন্ত্রাস ও নাশকতার মামলার কারণে। মামলায় অভিযোগপত্র দেয়ার পর একাধিক মেয়রকে একাধিকবার বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উচ্চ আদালত একাধিকবার সেই আদেশ স্থগিতও করেছে।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)