শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৭ মে ২০১৭
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » জনগণের বাকস্বাধীনতা হরণ হচ্ছে তাই ৫৭ ধারা বাতিলের পথে : আইনমন্ত্রী
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » জনগণের বাকস্বাধীনতা হরণ হচ্ছে তাই ৫৭ ধারা বাতিলের পথে : আইনমন্ত্রী
৪৩৪ বার পঠিত
রবিবার, ৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের বাকস্বাধীনতা হরণ হচ্ছে তাই ৫৭ ধারা বাতিলের পথে : আইনমন্ত্রী

---
পক্ষকাল প্রতিনিধি ঃ
রোববার সকালে হবিগঞ্জে নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভিজনগণের বাকস্বাধীনতা হরণ হচ্ছে-এমন বিতর্ক ওঠায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘৫৭ ধারা বাতিল করার কারণটা হচ্ছে, এ নিয়ে কিছু বিতর্ক উঠেছে। বিতর্কটা হচ্ছে এই যে, ৫৭ ধারা জনগণের বাকস্বাধীনতা হরণ করছে। এটা স্পষ্টীকরণের প্রয়োজন আছে বলেই নতুন যে ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসছে, সেখানে স্পষ্টকরণ করা হবে।’

‘একটি আইন যদি বাতিল হয়, নতুন যে আইন তার স্থলাভিষিক্ত হয়, সেই আইনে শেষ ধারায় পরিষ্কার করে বলা থাকে, এ আইনে বা ধারায় যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল, সেগুলো বিদ্যমান থাকবে অথবা রহিত হবে’, যোগ করেন আনিসুল হক।

আজ রোববার সকালে হবিগঞ্জে নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন উদ্বোধন শেষে আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় নতুন আইনের ব্যাপারে আইনমন্ত্রী আরো বলেন, ‘অহেতুক এবং অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সে রকম ব্যবস্থা থাকবে। যেহেতু সে রকম ব্যবস্থা থাকবে, ফলে এখন যাঁরা ৫৭ ধারায় অভিযুক্ত আছেন বা ৫৭ ধারায় যাঁদের মামলা তদন্ত করা হচ্ছে, সে আইনে নিশ্চয়ই সেই নির্দেশনা এবং ব্যবস্থা থাকবে।’

পরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংরক্ষিত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রমুখ।

প্রায় ২৩ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১২তলা ভিতবিশিষ্ট আদালত ভবনের পাঁচতলা নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)