শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৭ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » জন্মদিনের পার্টিতে নিয়ে দুই শিক্ষার্থীকে ‘ধর্ষণ’
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » জন্মদিনের পার্টিতে নিয়ে দুই শিক্ষার্থীকে ‘ধর্ষণ’
৪১৫ বার পঠিত
রবিবার, ৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জন্মদিনের পার্টিতে নিয়ে দুই শিক্ষার্থীকে ‘ধর্ষণ’

---

পক্ষকাল ডেস্কঃ
রাজধানীর বনানীর একটি বিলাসবহুল হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ঢাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা শনিবার সন্ধ্যায় বনানী থানায় মামলা করেছেন।

মাসখানেক আগের ওই ঘটনায় পাঁচজনকে আসামি করা হয়েছে বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানিয়েছেনআসামিরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ।

এদের মধ্যে সাফাত ও নাঈম দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ওই দুই ছাত্রীর বন্ধু বলে পুরিদর্শক মতিন জানান। এরাই অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করেছেন দুই ছাত্রী।

মামলার বরাত দিয়ে পরিদর্শক মতিন বলেন, জন্মদিনের পার্টিতে দাওয়াত করে গত ২৮ মার্চ ওই দুই ছাত্রীকে বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে নেওয়া হয়।”এরপর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর তাদের আটকে রেখে মারধর করে এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। সেটা তারা ভিডিও করে।”

মামলায় বলা হয়, আসামিদের অপর তিনজন ধর্ষণে সহায়তা ও ভিডিওধারণ করেন। এদের একজন সাফাতের গাড়িচালক।

ঘটনার এতদিন পর মামলা প্রসঙ্গে ওই দুই শিক্ষার্থী পুলিশকে বলেছেন, আসামিরা বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছিলেন।পুলিশ-র‌্যাবকে জানালে তাদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান আব্দুল মতিন।

মামলার পর ওই শিক্ষার্থীদের পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকজনের সঙ্গে কথা বলেছেন তারা। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)