শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
৪২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

---
পক্ষকাল সংবাদ : ‘বিনা নোটিসে’ কারখানা বন্ধের প্রতিবাদে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে গার্মেন্ট শ্রমিকরা।আলিফ গ্রুপের হেক্সা গার্মেন্টসের শ্রমিকদের এই বিক্ষোভের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গুরুত্বপূর্ণ ওই সড়কের সায়েন্স ল্যাবরেটরি-বাটা সিগন্যাল অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘মূল সমস্যা হল- মালিকপক্ষ কারখানা স্থানান্তরের চিন্তাভাবনা করছে, শ্রমিকরা তাতে রাজি নয়। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।’

---ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, ওই কারখানার হাজারখানেক শ্রমিক সকাল ১০টার দিকে তাদের দাবি আদায়ের জন্য মাল্টিপ্লান সেন্টারের সামনে জড়ো হয়ে সড়কে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকদের মুখপাত্র হেক্সা গার্মেন্টসের অপারেটর সোমা বলেন, ‘আমাদের সবাইকে না জানিয়ে গতরাতে কারখানা থেকে মেশিন-যন্ত্রপাতি সরিয়ে ফেলা হয়েছে। বিনা নোটিসে কারখানা বন্ধ করে দিয়েছে, আমরা কাজ হারিয়ে পথে বসে গেছি।’

এ বছরের জানুয়ারি থেকে বেতন বৃদ্ধির কথা থাকলেও গার্মেন্টস মালিক ‘তাল-বাহানা’ করে আসছিলেন অভিযোগ করে সোমা বলেন, ‘আমাদের ঠিক সময়ে বেতন দেওয়া হত না, কোনো বোনাসও নাই, ওভারটাইমের টাকা দেয় না। মালিকপক্ষ আমাদের সাথে কথা পর্যন্ত বলছে না।’

দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানান আন্দোলনরত শ্রমিকদের এই প্রতিনিধি।

নিউ মার্কেট থানার ওসি বলেন, ‘আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পর কারখানা কর্তৃপক্ষেরও আসার কথা। আশা করি সমস্যা মিটে যাবে।’



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)