বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » অপারেশন ঈগল হান্ট গুলির শব্দ
অপারেশন ঈগল হান্ট গুলির শব্দ
পক্ষকাল : শিবগঞ্জে ত্রিমোহনীতে জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো ‘অপারেশন ঈগল হান্ট’ শুরু হয়েছে। সকালে জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়।
এর আগে বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে সোয়াট টিমের সদস্যরা পৌঁছলে এ অভিযান শুরু হয়। রাতে এটি স্থগিত করা হয়। সেসময় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে অপারেশন ঈগল হান্ট আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের অভিযান শুরু করবে সোয়াট।
অভিযানে এখন পর্যন্ত কেউ মারা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় চার-পাঁচটি বিস্ফোরণ ঘটেছে ভেতরে। এতে কেউ মারা গেছে কিনা আমরা নিশ্চিত না। অভিযান শেষে তা নিশ্চিত হওয়া যাবে।
বুধবার ভোরে শিবনগর-ত্রিমোহনী গ্রামের সাইদুর রহমানের বাড়িতে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ ওই বাড়ির ভেতর প্রবেশের চেষ্টা করলে পুলিশের দিকে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পুলিশও এসময় পাল্টা গুলি করে। মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান করে পুলিশ।
এদিকে জননিরাপত্তার স্বার্থে শিবগনগর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে সাংবাদিকসহ কাউকেই কাছে যেতে দিচ্ছে না পুলিশ।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে