শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভাষানটেকের জাসদ নেতা জামাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভাষানটেকের জাসদ নেতা জামাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ
৭২৭ বার পঠিত
মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাষানটেকের জাসদ নেতা জামাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

---পক্ষকাল সংবাদঃ ভাষানটেক থানা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন কে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবীতে রবিবার রাজধানীর মিরপুর এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ ঢাকা মহানগর পশ্চিম।  সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি টুটুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান আলী বাবু, সহ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর নেতা ইমন চৌধুরী, ভাষান্টেক থানা সভাপতি আবুল কালাম, আব্দুর রশিদ, দুলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন জামাল হোসেন জংগীবাদ ও সন্ত্রাস বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক ছিলেন। এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা জামালকে হত্যা করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়,জাসদের নেতা কর্মীরা তা কখোনও সফল হতে দেবে না।অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।পাশাপাশি কিছু কিছু সংবাদ মাধ্যম জামাল হত্যার মোড় অন্যদিকে প্রবাহিত করতে এবং প্রকৃত খুনীদের আড়াল করতে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে যা দু:খজনক বক্তারা এর তীব্র নিন্দা জানান এবং সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রচার করার জন্য বিনীত আহবান জানান।
উল্ল্যেখ্য গত ১২ এপ্রিল ভাষানটেক শিল্পিরটেকএ এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহীনির গুলিতে গুরুতর আহত হয়ে  জাসদ নেতা জামাল ঢামেক হাস্পাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ এপ্রিল শনিবার সকালে মৃত্যু বরন করেন। লাশ ময়নাতদন্ত শেষে গতকাল তার গ্রামের বাড়ী বরিশাল গৌরনদী উপজেলায় নিজ গ্রামে দাফন করা হয়। তার স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিলার ইব্রাহিম ও তার সহযোগী কারেন্ট মিজান, ভুশি বাবু,কালা ইব্রাহিম, স্ট্যান্ড সোহেল, ডিস শামীম এর নাম উল্ল্যেখ করে ভাষানটেক থানায় মামলা দায়ের করেন,মামলা নং ১০ তারিখ ১২/৪/২০১৭।
অভিযুক্ত রা সবাই এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বিএনপি ও তার অংগ সংগঠনের স্থানীয় নেতা।তাছাড়া সবার নামে স্থানীয় থানায় একাধিক মামলা আছে।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)