শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » র্যাব ক্যাম্পে হামলার পর সব কারাগারে অতিরিক্ত সতর্কতা
র্যাব ক্যাম্পে হামলার পর সব কারাগারে অতিরিক্ত সতর্কতা
![]()
স্টাফ রিপোর্টার : রাজধানীর আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার পর দেশের সব কারাগারে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান।
তিনি জানান, কারাগারগুলোতে এমনিতেই সবসময় রেড অ্যালার্ট জারি থাকে। হামলার পর আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।
শুক্রবার দুপুর ১টার দিকে আশকোনায় র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ওই হামলাকারী ছাড়া আর কেউ নিহত হননি। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হাজি ক্যাম্পের সঙ্গে নির্মাণাধীন কার্যালয়টিতে এক ব্যক্তি দেয়াল টপকিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে গোসল করছিলেন অন্য র্যাব সদস্যরা। তারা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।
ক্যাম্পের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরাও উপস্থিত আছেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ