শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বিনোদন » প্রতারণার মামলা পপির বিরুদ্ধে
প্রথম পাতা » বিনোদন » প্রতারণার মামলা পপির বিরুদ্ধে
৪৪০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতারণার মামলা পপির বিরুদ্ধে

---
পক্ষকাল ডেস্ক : হাতে কোনো ছবি নেই চিত্রনায়িকা পপির। তারপর আবার মামলায় ফেঁসেছেন তিনি। যাকে বলে মরার উপর খাড়ার ঘা! পপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন ‘দি আমেরিকান ড্রিম’র পরিচালক জসীম উদ্দিন।

জানা গেছে, প্রতারণার অভিযোগ ঢাকা মহানগর মুখ্য আদালতে (সিএমএম) গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) মামলাটি (নম্বর-৩৪৪/১৬) করেছেন সিন-সিনারি প্রোডাকশনের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভূঁইয়া।

জানা যায়, পরিচালক জসীম উদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে ৪০৬/৪২০ ধারায় মামলাটি করেছেন হাবিবুর রহমান। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন জসীম।

মামলার এজহারে বলা হয়েছে, চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রিম’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৫ সালের ১ অক্টোবর চুক্তিবদ্ধ হয়ে দু’লাখ টাকা সম্মানী গ্রহণ করেন। কিন্তু ছবির শুটিংয়ের জন্য সময় চেয়ে তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও সময় দেননি তিনি।

এমনকি নিজেও যোগাযোগ করেননি। সম্মানীর অর্থ ফেরত চেয়ে তাকে উকিল নোটিস দেয়া হলেও তা দিতে তিনি অস্বীকৃতি জানান। জসীম উদ্দিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পপি শুটিংয়ে অংশ না নিয়ে এবং সম্মানীর টাকা ফেরত না দিয়ে প্রতারণা করেছেন। তাই তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

মামলার আইনজীবী গোলাম সাবের চৌধুরী বলেন, ‘ঢাকার মহানগর ১১ নম্বর আদলতে পপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক আগামী ১ ফ্রেব্রুয়ারি আসামির হাজিরের জন্য দিন রেখেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পপির মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি অনেকক্ষণ যাবত ব্যস্ত পাওয়ায় যায়। তারপর খুদেবার্তা পাঠালে পপি যোগাযোগ করেননি। পরে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)