বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্যে সাদৃশ্য পেয়েছেন রাষ্ট্রপতি
রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্যে সাদৃশ্য পেয়েছেন রাষ্ট্রপতি
পক্ষকাল সংবাদ : রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাবগুলোর কয়েকটির মধ্যে তিনি সাদৃশ্য খুঁজে পেয়েছেন।
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনাকালে রাষ্ট্রপতি এ কথা বলেন।
বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত আলোচনায় ১০-সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আলোচনা শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
গণতন্ত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, নির্বাচনকে ‘খেলোয়াড় সুলভ চেতনা’ থেকেই বিবেচনা করা উচিত।
৪৫-মিনিট স্থায়ী বৈঠকে ওয়ার্কার্স পার্টি ‘সার্চ কমিটি’ ও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ৮-দফা প্রস্তাবনা তুলে ধরে। বৈঠকে দলের প্রস্তাবনা পাঠ করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। প্রতিনিধিদল রাষ্ট্রপতির আলোচনার উদ্যোগের প্রশংসা করে এবং তারা আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবনায় নির্বাচন কমিশনে দুইজন নারীকে অন্তর্ভুক্ত করা এবং প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে আইন প্রণয়নের প্রস্তাব দেয়া হয়েছে।
আলোচনাকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছেন এবং এরই অংশ হিসেবে গত ১৮ ডিসেম্বর তিনি বিএনপি’র সাথে আলোচনা করেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ