শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আমরা ছাড়া কেউ ভাবেইনি ট্রাম্প জিতবেন: পুতিন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » আমরা ছাড়া কেউ ভাবেইনি ট্রাম্প জিতবেন: পুতিন
৪০৮ বার পঠিত
শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমরা ছাড়া কেউ ভাবেইনি ট্রাম্প জিতবেন: পুতিন

---

পক্ষকাল ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ছাড়া আর কেউ ভাবতেই পারেনি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। পুতিনের মতে, যুক্তরাষ্ট্রের সমাজের ও মানুষের মনোভাব ট্রাম্পই ঠিকঠাক ধরতে পেরেছিলেন। সে অনুযায়ী প্রচার চালান এবং তিনিই বিজয়ী হন।
গতকাল শুক্রবার বছর শেষের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি এতে অস্ত্র প্রতিযোগিতা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, সিরিয়া পরিস্থিতি এবং রাশিয়ার অর্থনীতি ও ক্রীড়া জগতের মাদক কেলেঙ্কারিসহ বহু বিষয়ে বক্তব্য দেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য রাশিয়া ডেমোক্রেটিক পার্টির নেতাদের ই-মেইল হ্যাক করেছিল বলে যে অভিযোগ উঠেছে, তার সত্যতা অস্বীকার করেন পুতিন। ডেমোক্রেটিক পার্টির নেতাদের প্রতি ইঙ্গিত করে পুতিন বলেন, ‘আমি আগেই বলেছি, পরাজিত পক্ষ দোষারোপ করার জন্য বাইরের লোককে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এটা না করে নিজেদের সমস্যা খুঁজে বের করা তাদের জন্য ভালো হবে।’ তিনি আরও বলেন, ‘ডেমোক্র্যাটরা কংগ্রেস নির্বাচনেও হেরেছেন। এটাও কি আমার কাজ? অবশ্য অনেক আমেরিকান এটাও ভেবে বসে আছেন।’
মার্কিনদের অনেকে তাঁকে পছন্দ করেন-এ বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন, ‘এটা শুধু আমার জন্য বলে মনে করি না। বাস্তবতা হলো রিপাবলিকান ভোটারদের বড় একটি অংশ রাশিয়ার প্রেসিডেন্টকে পছন্দ করে। এর অর্থ হলো আমাদের বিপদ ও সংকট মোকাবিলা এবং বিশ্বটা কেমন হওয়া উচিত, এ নিয়ে আমরা যা ভাবি, মার্কিন জনগণের একটি বড় অংশই তা ভাবে।’ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় এখান থেকেই কাজ শুরু করা যেতে পারে।
তবে যুক্তরাষ্ট্রই নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত করেছে মন্তব্য করে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ ‘যেকোনো আগ্রাসী দেশের’ চেয়ে শক্তিধর। বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, রাশিয়া তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্রের আধুনিকীকরণ করেছে।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)