শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » যুক্তরাষ্ট্রের ‘এক চীন নীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » যুক্তরাষ্ট্রের ‘এক চীন নীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প
৪৪৮ বার পঠিত
সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের ‘এক চীন নীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প

---
পক্ষকাল ডেস্ক ঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ছবি : এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প দেশটির ‘এক চীন নীতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন। বাণিজ্য এবং অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রকে চীন কোনো ছাড় না দিলে এই নীতি রাখার কোনো প্রয়োজন নেই বলে মত দিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, ‘বাণিজ্যসহ কিছু বিষয় নিয়ে চীনের সঙ্গে কোনো চুক্তি ছাড়া আমাদের এক চীন নীতিতে কেন থাকতে হবে তা আমি জানি না।’

ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, নিজেদের মুদ্রা ব্যবস্থা, উত্তর কোরিয়া অথবা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করছে না চীন।

‘এক চীন নীতি’র মাধ্যমে ১৯৭৯ সাল থেকে তাইওয়ান বিষয়ে দেশটির অবস্থানের প্রতি সম্মান দেখিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে নিজেদের আলাদা প্রদেশ বলে মনে করে চীন।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে ফোনে ডোনাল্ড ট্রাম্পের কথা বলার মাধ্যমে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়। আবার টানা কয়েকটি টুইটার বার্তায় চীনের বিভিন্ন নীতি এবং দক্ষিণ চীন সাগরে দেশটির সামরিক উপস্থিতি নিয়ে সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার নিয়ে চীনের সমালোচনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পে ফক্স নিউজকে বলেন, তিনি তাইওয়ানের কোনো নেতার সঙ্গে ফোনে কথা বলবেন কি না, তা চীন ঠিক করে দিতে পারে না।

ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হ্যাকারদের হস্তক্ষেপ নিয়েও মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ওই দাবি বিশ্বাস করেন না তিনি।

বিবিসি সুত্র



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)