দুর্নীতি দমনে পিছিয়ে আছে দেশ : দুদক
পক্ষকাল সংবাদ অনুষ্ঠানে দুদকের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. নাসিরউদ্দিন আহমেদ। ছবি : এনটিভি
অর্থনৈতিক উন্নয়নের সূচকে দেশ অনেক এগিয়ে গেলেও দুর্নীতি দমনে এখনো অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত আলোচনা সভায় ড. নাসিরউদ্দিন এ মন্তব্য করেন।
দিবস উপলক্ষে সকালে রাজধানীর দুর্নীতি দমন কমিশনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন গার্লস ও বয়েজ স্কাউটের সদস্যসহ সমাজের বিশিষ্টজনরা। এরপর দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নাসিরউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতিকে রুখতে সমাজের সর্বস্তরেই কাজ করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ২০১৭ সালে দুদকের সব কর্মকর্তার সম্পদের হিসাব নেওয়া হবে বলেও জানান তিনি।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ