শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » আম্মা’র সাড়ে ১০ হাজার শাড়ি ৭৫০ জোড়া জুতা আদালতে!
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » আম্মা’র সাড়ে ১০ হাজার শাড়ি ৭৫০ জোড়া জুতা আদালতে!
৫৯৬ বার পঠিত
শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আম্মা’র সাড়ে ১০ হাজার শাড়ি ৭৫০ জোড়া জুতা আদালতে!

পক্ষকাল ওয়েভঃ ---
টাইমস অব ইন্ডিয়া
ভারতের কর্নাটক আদালতের হেফাজতে রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জব্দ হওয়া জয়ললিতার বিভিন্ন সম্পত্তি। পুরোনো ছবি

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিক জয়রাম জয়ললিতা গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর পর স্বাভাবিক কারণেই বন্ধ হয়ে যাচ্ছে তাঁর বিরুদ্ধে চলা অবৈধ সম্পদ অর্জনের মামলা। কিন্তু তাঁর বাড়ি থেকে জব্দ সম্পদগুলো এখনো রয়েছে ভারতের কর্নাটক রাজ্য আদালতের হেফাজতে।

১৯৯৬ সালে আয়কর কর্মকর্তারা তামিলনাড়ুতে ‘আম্মা’ হিসেবে পরিচিত জয়ললিতার ওই সব সম্পত্তি জব্দ করেন। জব্দ করা ওই সম্পত্তির মধ্যে রয়েছে ১০ হাজার ৫০০টি শাড়ি, ৭৫০ জোড়া জুতা ও ৫০০টি মদের পাত্র। এগুলো কর্নাটক শহর আদালতের একটি কক্ষে রাখা আছে।

তবে কর্নাটকের আর্মড রিজার্ভ ফোর্স পুলিশ জানিয়েছে, তারা জানে না ওই কক্ষে কী আছে। তবে কোষাগারে সাড়ে তিন কোটি রুপি মূল্যের ২১ দশমিক ২৮ কেজি স্বর্ণালংকার, তিন কোটি ১২ লাখ রুপি মূল্যের এক হাজার ২৫০ কেজির রুপার জিনিসপত্র, দুই কোটি রুপি মূল্যের হীরা ও একটি রুপার তৈরি তলোয়ার আছে বলে পুলিশের কাছে তথ্য আছে।

জয়ললিতার দল এআইএডিএমকের একজন নেতা জানিয়েছেন, তাঁরা আশা করছেন সুপ্রিম কোর্ট শিগগিরই এ বিষয়ে রায় দিয়ে সম্পত্তিগুলো ফিরিয়ে দেবেন। আর তা সম্ভব হলে সেগুলোর জয়ললিতার স্মৃতি হিসেবে সংরক্ষণ করা যাবে। ২০১৭ সালের জুনেই এ বিষয়ে চূড়ান্ত রায়ের আশা করছেন তাঁরা।

তবে বিভি আচার্য নামে কর্ণাটক আদালতের একজন আইনজীবী জানিয়েছেন, যেহেতু এই মামলায় একাধিক আসামি রয়েছে, তাই শুনানি চলতে থাকবে।

এই বিষয়ে এস ভি পোনান্না নামে কর্ণাটক আদালতের আরেক আইনজীবী বলেন, ‘যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে আটক করা সম্পত্তি জব্দ করা হবে। ওই সম্পত্তি তামিলনাড়ু সরকারের কাছে হস্তান্তর করা হবে, যাতে সেগুলো সঠিক দাবিদারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।’



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)