শুক্রবার, ৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » দেশে মানবাধিকার শূন্যের নিচে : খালেদা জিয়া
দেশে মানবাধিকার শূন্যের নিচে : খালেদা জিয়া
পক্ষকাল সংবাদঃ
বর্তমানে দেশে মানবাধিকার শূন্যের নিচে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামীকাল শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির চেয়ারপারসন এ মন্তব্য করেন করেন। তিনি অভিযোগ করেন, বছরের প্রতিদিনই মানুষের অধিকার হরণ করা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃশাসন চলছে। ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। শুধু বিরোধী রাজনৈতিক নেতাকর্মীই নয়, নিরাপত্তা নেই মানবাধিকারকর্মী, ছাত্র-শিক্ষক, শিশু-নারী কারোরই।
বাণীতে খালেদা জিয়া বলেন, অনেকেই শিকার হচ্ছে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের। সরকারের সমালোচনা করলে নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, টকশো আলোচকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য জনগণের মিলিত কণ্ঠের আওয়াজ তুলে অপশাসনের অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।




মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে