বুধবার, ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষার্থী ভর্তিতে বেশি ফি নিলে এমপিও বাতিল
শিক্ষার্থী ভর্তিতে বেশি ফি নিলে এমপিও বাতিল
পক্ষকাল সংবাদ ঃ মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে বেশি ফি নিলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মর্মে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়েছে।
ঢাকা মহানগরসহ যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ২০০ টাকা হতে পারে বলে নীতিমালায় বলা হয়েছে। এই নির্দেশ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিও বহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠানেই কার্যকর হবে।
এছাড়া সেশন চার্জসহ ভর্তি ফি’র ক্ষেত্রে রাজধানী ঢাকা ছাড়া অন্য মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে তিন হাজার টাকা, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার টাকা, পৌর (উপজেলা) এলাকায় এক হাজার টাকা এবং মফস্বল এলাকায় ৫০০ টাকার বেশি নেয়া যাবে না।
ঢাকা মহানগর এলাকায় অবস্থিত শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর জন্য শিক্ষার্থী ভর্তিতে পাঁচ হাজার টাকার সীমানা বেঁধে দেয়া হয়েছে। এর বেশি কোনোভাবেই আদায় করা যাবে না।
এছাড়া ঢাকার আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি ইত্যাদি আট হাজার টাকা পর্যন্ত বাংলা মাধ্যমের জন্য এবং ১০ হাজার টাকা পর্যন্ত ইংরেজি ভার্সনের নির্ধারণ করে দেয়া হয়েছে।
কোনো ছাত্র বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একই প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে ওঠার সময় কোনো রকম ভর্তি ফি নেওয়া যাবে না বলেও নীতিমালায় উল্লেখ করা হয়।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়