শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » » নাসিরনগর প্রশাসনকে কঠোর হতে আহ্বান
প্রথম পাতা » » নাসিরনগর প্রশাসনকে কঠোর হতে আহ্বান
৩৭৭ বার পঠিত
রবিবার, ৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাসিরনগর প্রশাসনকে কঠোর হতে আহ্বান

------

মোহাম্মদ নাসিম। ফাইল ছবিব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে ১৪ দল। সেখানে হামলা রোধে প্রশাসনের যাঁরা ব্যর্থ হয়েছেন, তাঁদের দ্রুত সরিয়ে দেওয়ার দাবিও জানায় তারা।

আজ রোববার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সভা শেষে এ কথা জানান ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি দল নাসিরনগরে যাবে। সেখানে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবে। প্রশাসনের সঙ্গেও বলবে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা যেটা বলেছেন, সেটা অনুমান করে বলেছেন। প্রমাণ সাপেক্ষে ও বাস্তবতা মেনে আমাদের কাজ করতে হয়।’ স্বাধীনতাবিরোধী চক্র নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই, তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন করেছে।

১৪ দলের ওই সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)