রবিবার, ৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » » ক্রিকেটার শাহাদাত দম্পতিকে বেকসুর খালাস
ক্রিকেটার শাহাদাত দম্পতিকে বেকসুর খালাস
![]()
: পক্ষকাল ডেস্ক ;
ক্রিকেটার কাজী শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান দম্পতির বিরুদ্ধে দায়ের করা শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।রবিবার (৬ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় শাহাদাত হোসেন ও তার স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে এসে শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আমি আদালতে ন্যায় বিচার পেয়েছি। জাতীয় দলে ফিরে আবার ফিরে আসতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
এদিকে শাহাদাতের আইনজীবী টি এম মিজানুর রহমান রায়ে তার সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, আমরা আদালতে ন্যায় বিচার পেয়েছি এবং আমরা সন্তুষ্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজগর স্বপন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা এ রায়ে সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে আপিল করা হকে কি না-জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
মামলার বিবরণে জানা যায়, কাজী আসামী শাহাদত হোসেন রাজিব ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্য তাদের বাড়ির কাজের মেয়ে মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের করেন।
এ ঘটনায় মানবাধিকার বিষয়ক পত্রিকা ‘পার্লামেন্ট ওয়াসে’র সম্পাদক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে মীরপুর থানায় মামলা (নম্বর ১৭/৯/১৫) করেন।
এ মামলায় (নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুন্যাল আদালত এর নম্বর ৩৯/১৬) ৭ জন সাক্ষি আদালতে সাক্ষ্য দেন।




“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়