বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » মৃত্যুর পাঁচদিন আগেও প্রধানমন্ত্রীর জন্য গান লিখেছেন সৈয়দ হক!
মৃত্যুর পাঁচদিন আগেও প্রধানমন্ত্রীর জন্য গান লিখেছেন সৈয়দ হক!
![]()
পক্ষকাল সংবাদঃ
‘বিস্ময়কর সাহসী ছিলেন সৈয়দ হক, মৃত্যুর পাঁচদিন আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গান লিখেছিলেন তিনি’।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শেষ শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
তিনি বলেন, নিশ্চিত মৃত্যু জেনেও দুই হাতে কলম চালিয়েছেন, অসুস্থ শরীর নিয়ে যখন বিছানায় মিশে যাচ্ছিলেন, তখনও লিখেছেন। মৃত্যুর পাঁচদিন আগেও শেখ হাসিনার জন্য তিনি গান লিখে গেছেন।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, সৈয়দ শামসুল হক যখন লিখতে পারেননি, তখন ভাবিকে (তার স্ত্রী) দিয়ে লেখিয়েছেন। চরম অসুস্থতার মধ্যেও তিনি ভাষা, শব্দ ও বিষয় ঠিক রেখে চিকিৎসাধীন অবস্থায় শেকসপিয়ারের হ্যামলেট নাটকের অনুবাদ করেছেন। তবে কিং লিয়ার এর অনুবাদ করতে পারলেন না। তার আগেই তাকে চলে যেতে হয়েছে না ফেরার দেশে।
বাচ্চু বলেন, এর আগে শেখ হাসিনাকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন, যা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। বুধবার ওই কবিতা ও তাকে নিয়ে একটি অনুষ্ঠানের কথা ছিলো। কিন্তু তাকে শেষবিদায় জানাতে হলো।




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ