সংসদ বসছে রোববার
পক্ষকাল ডেস্কঃ
চলমান দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বসছে রোববার।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৫ সেপ্টেম্বর সংসদের এ অধিবেশন আহ্বান করেন।
ওইদিন বিকাল পাঁচটায় এ অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হবে।
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।
সাংবিধানিক বাধ্যবাধ্যকতা পূরণের জন্য ডাকা এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, আসন্ন এই অধিবেশনের জন্য পুরনো ১১টিসহ মোট ১৫টি বিল সংসদে জমা পড়েছে।
নতুন চারটি বিল হচ্ছে- ‘বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) বিল-২০১৬’; ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল-২০১৬’; ‘বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল বিল-২০১৬’ এবং ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬’।
এছাড়া অধিবেশন চলাকালে নতুন কয়েকটি খসড়া আইন জমা হতে পারে বলে সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয়েছে।
গত ২৭ জুলাই সমাপ্ত সংসদের ১১তম অধিবেশনে চলতি অর্থবছরে বাজেট পাস হয়।
গত ১ জুন ওই অধিবেশন শুরু হয়। মোট ৩২ কার্যদিবসের ওই অধিবেশনে ১৬টি বিল পাস হয়।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত