শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি | সম্পাদক বলছি » যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণার বিল উত্থাপন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি | সম্পাদক বলছি » যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণার বিল উত্থাপন
৩৯৬ বার পঠিত
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণার বিল উত্থাপন

---
পক্ষকাল ওয়েভঃযুক্তরাষ্ট্রের দুই পার্লামেন্ট সদস্য পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণার প্রস্তাব দিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন। টেক্সাসের কংগ্রেস সদস্য টেড পো এবং ক্যালিফোর্নিয়ার ডানা রোহরাবেকার ওই বিল উত্থাপন করেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান স্টেট স্পন্সর অব টেররিজম ডেজিগনেশন অ্যাক্ট নামের ওই বিলটির নম্বর এইচ.আর ৬০৬৯। এবার উত্থাপিত বিলটি নিয়ে চার মাসের মধ্যে আনুষ্ঠানিক প্রতিবেদন দিতে হবে মার্কিন প্রেসিডেন্টকে। পাকিস্তান জঙ্গি রাষ্ট্র ঘোষিত হবে কিনা, সে ব্যাপারে দিতে হবে স্পষ্ট মত। পরবর্তী ৩০ দিনে পররাষ্ট্রমন্ত্রী একটি ফলোআপ প্রতিবেদন দেবেন। যেখানে তিনি পাকিস্তানকে আন্তর্জাতিক জঙ্গিবাদের মদদাতা কিনা, যদি পাকিস্তান জঙ্গিবাদের মদদদাতা হয়েই থাকে তবে কেন তার সকল সাংবিধানিক ও আইনি বাধ্যবাধকতা কার্যকর রাখতে পারেনি তা জানাতে হবে।

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ ঘোষণার ওই বিল উত্থাপনকারী টেড পো কংগ্রেসের সন্ত্রাসবাদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, আর ডানা রোহরাবেকার বালুচ জাতিসত্তার একজন শক্তিশালী সমর্থক।

মঙ্গলবার এক বিবৃতিতে টেড পো বলেন, ‘পাকিস্তান কেবল একটি অবিশ্বস্ত মিত্রই নয়, ইসলামাবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের বছরের পর বছর ধরে সাহায্য দিয়ে গেছে। ওসামা বিন-লাদেন থেকে শুরু করে হাক্কানি নেটওয়ার্ক, অনেকেরই ঘাঁটি পাকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান কার পক্ষে, তার যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। আর তারা যুক্তরাষ্ট্রের পক্ষে নয়।’ তিনি আরও বলেন, ‘বিশ্বাসঘাতকতার জন্য এখনই আমাদের পাকিস্তানকে অর্থ দেওয়া বন্ধ করা দরকার এবং তাদের জঙ্গিবাদের মদদদাতা হিসেবে ঘোষণা করা দরকার।’

উল্লেখ্য মার্কিন কংগ্রেসে হাজার হাজার বিল উত্থাপন করা হয়। তার মধ্যে খুব কমই আইনের স্বীকৃতি পায়। এই বিলটি আইনে পরিণত না হলেও পাকিস্তানের জন্য তা খুবই বিব্রতকর হবে বলে দাবি করছে ভারত। তারা মনে করছে, দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখার ঠিক আগেই এমন একটি বিল উত্থাপন করাটা তার জন্য এক বড় ধাক্কা হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)