মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » মুখোশধারীরা চুরি করতে চেয়েছিল দাবি পুলিশের
মুখোশধারীরা চুরি করতে চেয়েছিল দাবি পুলিশের
![]()
পক্ষকাল সংবাদ’ চুরির উদ্দেশ্যেই গুলশান-১ এর উদয় টাওয়ারের এলজি শো-রুমে প্রবেশ করেছিল মুখোশধারীরা। তবে তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, সবাই পালিয়ে যেতে সক্ষম হয়েছে।মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ‘গুলশানের উদয় টাওয়ার থেকে আমরা কাউকে গ্রেফতার করতে পারিনি। তবে সেখান থেকে দুইটি ব্যাগ ও একটি মোবাইল পাওয়া গেছে। আমাদের ধারণা তারা চুরি করতে সেখানে প্রবেশ করেছিল।’
এর আগে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে ভবন থেকে কয়েকজন যুবককে আটক করা হয়েছে। সে বিষয়ে জানতে চাইলে ডিসি মাসুদ আবারো বলেন, ‘না, ওই ভবন থেকে কাউকে আটক করা যায়নি।’
ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের ডিসি জসিম উদ্দিন বলেন, ‘কয়েকজন ওই ভবনের ভেতরে ঢুকে পড়েছে এমন খবর পেয়ে পুলিশ ভবনটি ঘেরাও করেছিল। পরে দেখা গেল তারা চুরি করতে ঢুকেছিল। ঘটনাস্থল থেকে দুইটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে ব্যাগে বোমা আছে কিনা তা পরীক্ষা করে দেখছেন।’
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ‘কয়েকজন মুখোশধারী ব্যক্তি নিরাপত্তা কর্মীকে হুমকি দিয়ে এল. জি’র শোরুমে ঢুকে পড়েছে’ এমন তথ্যের ভিত্তিতে গুলশান-১ এর উদয় টাওয়ার ঘিরে ফেলে পুলিশ।
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় যে জঙ্গি হামলা ঘটেছিল, আবারো তেমন কোন পরিস্থিতি তৈরি হচ্ছে কি না এ নিয়ে স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দেয়।




চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ