শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » » গুলশান হামলায় আইএসের আদনানি জড়িত ছিলেন : দাবি যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » » গুলশান হামলায় আইএসের আদনানি জড়িত ছিলেন : দাবি যুক্তরাষ্ট্রের
৪৫১ বার পঠিত
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলশান হামলায় আইএসের আদনানি জড়িত ছিলেন : দাবি যুক্তরাষ্ট্রের

পক্ষকাল ডেস্কঃ ---গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী’ ছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার সিরিয়ায় আদনানির নিহত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক। খবর এএফপির।

পিটার কুক বলেন, আদনানি কেবল আইএসের মুখপাত্র ছিলেন না, তিনি এর থেকেও অনেক বড় দায়িত্বে ছিলেন। গত কয়েক বছরে প্যারিসে হামলা, ব্রাসেলসে হামলা, বাংলাদেশে রেস্তোরাঁয় হামলা, তুরস্কের ইস্তাম্বুলে জঙ্গি হামলা, আঙ্কারায় সমাবেশে হামলা এবং মিসরের সিনাই এলাকায় রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আদনানি।

আদনানির বিষয়ে তথ্যদানকারীর জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন সরকার।

এর আগে গত ১ জুলাই গুলশানের আর্টিসান হোটেলে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় হামলাকারী ৬ জঙ্গিও।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)