শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২০ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইনু-শিরীন কর্তৃক মশাল প্রতীক ব্যবহারে স্থগিতাদেশের আবেদন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইনু-শিরীন কর্তৃক মশাল প্রতীক ব্যবহারে স্থগিতাদেশের আবেদন
৪১৯ বার পঠিত
শনিবার, ২০ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইনু-শিরীন কর্তৃক মশাল প্রতীক ব্যবহারে স্থগিতাদেশের আবেদন


প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার ইনু-শিরীন কর্তৃক মশাল প্রতীক ব্যবহারে স্থগিতাদেশের আবেদন জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ এর একাংশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়ে অন্য অংশের মশাল প্রতীক ব্যবহারের উপর স্থগিতাদেশে চেয়েছেন। বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে তারা এ আবেদন করেছেন।

এর আগেও এই অংশটি নির্বাচন কমিশন কর্তৃক ইনু-শিরীন নেতৃত্বাধীন অংশকে জাসদের দলীয় প্রতীক মশাল ব্যবহারের অনুমতির উপর স্থগিতাদেশ চেয়েছেন। নাজমুল হক প্রধান কয়েকজন আইনজীবীসহ নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে আবেদনপত্রটি জমা দিয়েছিলেন।

আবদেনে বলা হয়, জাসদের পক্ষ থেকে গত ১২ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পর্যালোচনার আবেদন করা হলেও তার কোনো জবাব না দেওয়ায় জাসদ হাইকোর্টে রিট আবেদন করে। সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদউল্লাহ গত ২২ জুন নির্বাচন কমিশনকে আদেশ পাওয়ার এক মাসের মধ্যে জাসদের পর্যালোচনার আবেদন নিষ্পত্তি করতে নির্দেশনা দিয়েছেন।

গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশন ইনু-শিরীন পক্ষকে দলীয় প্রতীক মশাল বরাদ্দ দেয়ায় অন্য অংশের আবেদনকারী জাসদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। কারণ মশাল প্রতীক বরাদ্দ পাওয়ার ব্যাপারে এই অংশের শ্রেয়তর দাবি ও যুক্তি রয়েছে। তাই জাসদের পর্যালোচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে মশাল প্রতীক বরাদ্দ দেবার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে স্থগিত করার আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন নিয়ে এই বিভক্তি ঘটে। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে।

অপরপক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। নিজেদের মূল জাসদ দাবি করে নিবন্ধন ও মশাল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয় দুই পক্ষই। বিষয়টি নিষ্পত্তিতে ৬ এপ্রিল শুনানি করে কমিশন। এরপর ইনুর অংশকে মশাল প্রতীক ব্যবহারের অনুমতি দেয়া হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)