শুক্রবার, ১৯ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নতুন কমিটি নিয়ে জিয়ার কবরে যাবেন খালেদা
নতুন কমিটি নিয়ে জিয়ার কবরে যাবেন খালেদা
পক্ষকাল ডেস্কঃ শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান।
বিএনপির নতুন কমিটি সঙ্গে নিয়ে সোমবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন চেয়ারপারসন খালেদা জিয়া।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক হয়।সভায় দলের গঠনতন্ত্র সংশোধনের কয়েকটি বিধান গৃহিত হয়েছে এবং সেটা অবিলম্বে গঠনতন্ত্রে সন্নিবেশিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
একইসঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এটা আলোচিত হয়েছে যে, দেশে এখন গণতন্ত্রহীনতা চলছে। কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই।
“রাষ্ট্র তার সমস্ত যন্ত্র ব্যবহার করে শুধু ভিন্নমতকে নয়, সাধারণ মানুষের ওপরও নির্যাতন চালাচ্ছে।”
গত ৬ আগস্ট ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ১৭ জনের নাম ও ৫০২ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলও পুনর্গঠন করা হয়।
গত ১৯ মার্চ ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দেওয়া হয়। এর চার মাসের বেশি সময় পর দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত