শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » এইচএসসির ফল প্রকাশ, গড় পাস ৭৪.৭০%
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » এইচএসসির ফল প্রকাশ, গড় পাস ৭৪.৭০%
৪২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এইচএসসির ফল প্রকাশ, গড় পাস ৭৪.৭০%

---
পক্ষকাল সংবাদঃ

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার। এ বছর গড় পাসের হার ৭৪.৭০ শতাংশ। মোট জিপিএ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন।

পরে দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় ফল ঘোষণার পর দুপুর দুইটা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্টারনেটে ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) গিয়ে ফল জানতে পারবে। এছাড়া মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে শিক্ষার্থীরা।

গত ৩ এপ্রিল শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৯১ হাজার ৫৯১, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ দুই হাজার ১৩২ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) চার হাজার ৭৯৬ শিক্ষার্থী অংশ নেয়।

মুঠোফোনে ফল জানার প্রক্রিয়া

আটটি সাধারণ বোর্ডের ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

মাদ্রাসা বোর্ডের আলিমের ক্ষেত্রে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

সবক্ষেত্রে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীদের।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)