শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » গুলশান হামলা : আরো সাত-আটজন চিহ্নিত
প্রথম পাতা » রাজনীতি » গুলশান হামলা : আরো সাত-আটজন চিহ্নিত
৩৫২ বার পঠিত
মঙ্গলবার, ১৬ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুলশান হামলা : আরো সাত-আটজন চিহ্নিত

---
পক্ষকাল ডেস্কঃ
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তিনজনকে শনাক্তের পর পুলিশ এখন বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে আরো সাত-আটজনকে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সাত-আটজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

পুলিশ ইতোমধ্যে জানিয়েছে, গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তিনজন কাজ করেছেন। তারা হলেন- আইএসের কথিত বাংলাদেশ সমন্বয়ক তামিম চৌধুরী ও সাবেক সেনা সদস্য সৈয়দ মো. জিয়াউল হক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র নুরুল ইসলাম মারজান।

এর আগে গত জুলাই মাসের ১ তারিখ গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে হামলাকারী ৬ জঙ্গিও নিহত হয়। এই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইঞ্জিনিয়ার হাসনাত করিম ও তাহমিদ হাসিবকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।

প্রথম দফায় তাদের ৮ দিনের রিমান্ডে নেয়ার পর হাসনাত করিমকে গুলশানের ঘটনায় গ্রেফতার দেখিয়ে এবং তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)