ভারতে আটকে আছে ৩৬ বাংলাদেশি শিশু

পক্ষকাল সংবাদ ঃভারতের পশ্চিমবঙ্গে বেআইনিভাবে ৩৬ বাংলাদেশি শিশুকে আটকে রাখার অভিযোগ উঠেছে।ভারতে আটকে আছে ৩৬ বাংলাদেশি শিশু
আজ কলকাতাভিত্তিক সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ-মাসুম এ অভিযোগ তুলেন।মাসুম’র প্রধান কৃতি রায় এক বিবৃতিতে বলেন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকায় শুভায়ন হোমে ওই শিশুদের আটকে রাখা হয়েছে।
আটককৃত শিশুরা সবাই বাংলাদেশি নাগরিক। ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলা হয়েছিল, সেগুলোর নিষ্পত্তি হয়ে গেলেও এদের ফেরত পাঠানো হয়নি। এরা অনির্দিষ্টকাল ধরে ওই পর্যবেক্ষণ কেন্দ্রে আটকে আছে, যার কোনো যৌক্তিকতা নেই।
বিবৃতিতে এদের মধ্যে ১৩ শিশুর নামও প্রকাশ করা হয়েছে।
এরা হল- স্বপন রায়, মো. রুবেল, নুরুল ইসলাম, মো, ইলিয়াস, গৌতম রায়, অমৃতা রায়, আজিজুল ইসলাম, মো. সোহেল রানা, মিজানুরর রহমান, সুজন আলী আরিফুল ইসলাম, মো. আল আমিন ও বাদশাহ হক।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই শিশুদের সবাই পাচারের শিকার। অথচ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ না নিয়ে তাদের সবার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দেওয়া হয়। তবে কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১২ সালের একটি নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।
কৃতি রায় জানান, রমজান হক নামে ছয় বছরের এক শিশু গত দুই বছর ধরে এবং এনামুল হক নামের দশ বছরের আরেকজন পাঁচ বছর ধরে শুভায়ন হোমে রয়েছে। আরও ১৭ বাংলাদেশি শিশুকে কয়েক বছর ধরে ওই পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। কাগজপত্রে বলা হয়েছে, এই শিশুদের নিরাপত্তা প্রয়োজন।
বিষয়টি ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত শাখার মাধ্যমে তদন্ত করে ওই শিশুদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ