চট্টগ্রামে আট হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

ডেস্কঃ চট্টগ্রামের চান্দগাঁও থেকে আট হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে খাজা রোড এলাকা থেকে মো. জাহেদ (১৯) ও মো. রাব্বি (২১) নামের ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
“গ্রেপ্তাররা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসেছিল। তাদের ট্রাকের পেছনে থাকা অতিরিক্ত চাকার সঙ্গে বিশেষ কৌশলে রাখা একটি বাক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।”
গ্রেপ্তার দুজনেরর বাড়ি কুমিল্লা সদরে বলে জানান তিনি।
“ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।”





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান