শুক্রবার, ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জামায়াত থাকলে আমি নেই: খালেদাকে কাদের সিদ্দিকী
জামায়াত থাকলে আমি নেই: খালেদাকে কাদের সিদ্দিকী
![]()
ডেস্কঃ - খালেদা জিয়ার ডাকে আলোচনায় গেলেও জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো উদ্যোগে শামিল হবেন না বলে জানিয়ে এসেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সাহচর্য পাওয়া এই রাজনীতিক বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে তিনি জড়িত হবেন না, বরং আঁচ পেলে তা ঠেকাবেন তিনি।
সরকারের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর জঙ্গিবাদ মোকাবেলায় ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার প্রয়াসে সরকারবিরোধী অন্য দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার কাদের সিদ্দিকীকে আমন্ত্রণ জানান বিএনপি চেয়ারপারসন।
গুলশানে খালেদার বাড়ি ‘ফিরোজা’য় রাত ৮টা থেকে দুই ঘণ্টা আলোচনা করেন আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে থাকা দলটির এই নেতা।
বের হওয়ার পরা কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “তার (খালেদা জিয়া) বহু কথায় আমি খুশি হয়েছি। মতের অমিল থাকলেও খুশি হয়েছি। জাতীয় প্রশ্নে, জাতির স্বার্থের প্রশ্নের তার সঙ্গে আমার খুব একটা বেশি অমিল নেই।
“আমি জামায়াতের সঙ্গে রাজনীতি করব না। বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে আমি মরতে চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র অথবা তাকে ধবংস করার ষড়যন্ত্রে আমি জড়িত হব না। যদি সে সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারি, তাহলে জীবন দিয়ে তা রোধ করব। তাকে রক্ষা করার চেষ্টা করব।”
“একইভাবে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা তাকে কোনো অপমান সহ্য করব না এবং তার প্রতিকারের চেষ্টা করব,” বলেন সাবেক এই আওয়ামী লীগ নেতা।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত