শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জঙ্গিবাদের মামলা দেখভালে আলাদা সেল হচ্ছে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জঙ্গিবাদের মামলা দেখভালে আলাদা সেল হচ্ছে
৩২০ বার পঠিত
শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জঙ্গিবাদের মামলা দেখভালে আলাদা সেল হচ্ছে

ডেস্কঃ

---আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জঙ্গিবাদের মামলাগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না তা দেখভালের জন্য আলাদা একটি সেল গঠন করছে আইন মন্ত্রণালয়। কোনো মামলায় প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহযোগিত না করলে জেলা প্রশাসকরা এ ব্যাপারে সেলকে অবহিত করবেন।

আজ শুক্রবার দুপুরে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। সচিবালয়ের সম্মেলনকক্ষ থেকে বের হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টায় আমরা সবাই যেন যে যার অবস্থান থেকে শরিক হই। প্রধানমন্ত্রীর ১৯ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সজাগ থাকার আহ্বান জানান আইনমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অ্যাটর্নি সার্ভিস বা কেরিয়ার সার্ভিস করার পরিকল্পনা সরকারের আছে। তবে একবারে এই সার্ভিস করা যাবে না। অন্তত ৩০ শতাংশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস করার চিন্তাভাবনা রয়েছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী আনিসুল হক জানান, ভ্রাম্যমাণ আদালত আইনটি উচ্চ আদালতে রিট আবেদনের কারণে আটকে আছে।

গত মঙ্গলবার শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। এই সম্মেলন শেষ হচ্ছে আজ শুক্রবার। সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)