শুক্রবার, ২৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘জঙ্গিদের ভয়ঙ্কর অবস্থান, শব্দ বোমা ফাটিয়ে ফাটল ধরানো যাবে না’
‘জঙ্গিদের ভয়ঙ্কর অবস্থান, শব্দ বোমা ফাটিয়ে ফাটল ধরানো যাবে না’

পক্ষকাল সংবাদঃ
সাম্প্রদায়িক উগ্রবাদীরা সাংগঠনিকভাবে শক্তিশালী। তারা অস্ত্রবলে, অর্থবলে ও সাংগঠনিকবলে ভয়ংকর অবস্থান তৈরি করেছে সক্ষমতার দিক দিয়ে। আমরা যদি মনে করি শব্দ বোমা, বিবৃতি ও ভাষণের বোমা ফাটিয়ে এদের অবস্থানে বড় ধরনের ফাটল ধরানো যাবে, তা সঠিক নয়। এদের ভয়ংকর অবস্থানে শব্দ বোমা ফাটিয়ে ফাটল ধরানো যাবে না।
শুক্রবার সকাল পৌনে ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের যেকোনো রাজনৈতিক দলের সাথে তুলনা করতে গেলে এরা একটা ভয়ংকর অবস্থান তৈরি করে ফেলেছে- তার প্রমাণ আমরা পাচ্ছি। রাজনীতিতে আমাদের দেশে নীরবে-নীরবে, তলে-তলে সাম্প্রদায়িক উগ্রবাদীরা শক্তি অর্জন করেছে। আমরা কাজ করি ইলেকশনের একমাস, তারা কাজ করে সারা বছর। তাদের মহিলা-পুরুষ ঘরে-ঘরে গিয়ে সারা বছর কাজ করে।
তিনি আরও বলেন, ভাষণ দিয়ে ধর্মীয় উগ্রবাদীদের ভয়ংকর অবস্থানে ফাটল ধরানো ও দুর্বল করা যাবে না। অ্যাকশন প্ল্যান নিতে হবে। সেটা নিতে হবে রাজনৈতিকভাবে। মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণ সৃষ্টি করতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তার পাশে দাঁড়াতে হবে। বিচ্ছিন্ন দুর্বল ছোট-ছোট প্রতিবাদ করে কোনো কাজ হবে না। এরা এত দূর্বল নয়। এদেরকে আপনি শব্দ বোমা ফাটালে এরা সবাই ফেটে যাবে, তাদের অবস্থানে ফাটল ধরবে এমন স্বপ্ন যারা দেখছেন তারা দুঃস্বপ্নের মধ্যে আছেন।
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আমি যতটা জানি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেখানে জাতীয় সংগীতের পরিবর্তে গজল গাওয়ার রেওয়াজ চালু রয়েছে। আপনারা কি এসব খবর রাখেন; তলে তলে এসব কাজ যে হচ্ছে ? বাংলাদেশের শত-শত শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া হয় না। জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। এগুলো হলো আসল কাজ। এই কাজগুলোর দিকে আপনারা (নেতাকর্মীরা) খেয়াল রাখবেন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ