৩৭ হাজার কোটি টাকা মওকুফ করার আপনি কে?
![]()
ডেস্কঃ৩৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণ মওকুফ করা হয়েছে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে উদ্দেশ করে বলেছেন, ‘এই অধিকার আপনাকে কে দিয়েছে? এটা জনগণের টাকা, পেনশন ভোগীদের টাকা। এই টাকা আপনি মওকুফ করে দিয়েছেন। এই অধিকার আপনাকে আমরা দেইনি।’
মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এরআগে সকাল ১০টা ৫৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
তিনি বাজেটের সমালোচনা করে বলেন, ‘অর্থমন্ত্রী বিরাট বাজেট দিয়েছেন। বাজেট বড় হলেই জনগণের জনগণের কল্যাণ হবে তা বলা যাবে না। বাজেট দেয়ার পর ব্যবসায়ীরা বলেছেন এমন জটিল বাজেট তারা আর দেখেনি। তারা যদি এ কথা বলে তাহলে কিভাবে হবে?’ এ সময় ব্যাংকের অর্থ জালিয়াতকারী ও অর্থ পাচারকারীদের বিচারের দাবি জানান তিনি।
বাজেটে কোন সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা লুটেরা তাদের বিচার করতে পারেন না। তারা মাথা উঁচু করে আছেন। আমার সময় তো কোনো ব্যাংক জালিয়াতি হয়নি। পারলে দেখান আমার সময় কোন ব্যাংক লুটপাট হয়েছে। আমি রাজনীতি ছেড়ে দেব।’
২০১১-১২ সালে শেয়ারবাজারে ধস নেমেছিল উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখনও তা কাটিয়ে উঠতে পারিনি। আমি শেয়ার বাজারে গিয়েছিলাম। কান্না শুনেছি, আর্তনাদ শুনেছি। জনাব ইব্রাহীমের নেতৃত্বে গঠিত কমিটির রিপোর্ট আমরা জানতে পারিনি, কোন প্রভাবও দেখিনি। তাহলে এই কমিটি করে লাভ কী?’





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে