শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খুনিরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার
প্রথম পাতা » অপরাধ » খুনিরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার
৪০৫ বার পঠিত
শুক্রবার, ২৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুনিরা শনাক্ত, যে কোনো সময় গ্রেপ্তার

---

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করার ইঙ্গিত দিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

গতকাল তিনি আমাদের সময়কে বলেন, একটি ভালো খবর খুব শিগগিরই পাবেন। তখন আমি বিস্তারিত বলব। আমরা ভালো কিছু আশা করছি।

জানা গেছে, পুলিশের একটি দল উত্তর চট্টগ্রাম থেকে চারজন এবং নগরীতে একজনকে শনাক্ত করেছে। তারা সরাসরি হত্যাকা-ের সঙ্গে যুক্তি ছিল। এ ছাড়া যে ব্যক্তি হত্যাকা-ে ব্যবহৃত পিস্তলটি সরবরাহ করেছিলেন, তাকেও পুলিশ শনাক্ত করেছে। তারা বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে। জঙ্গি সংগঠন নাকি অন্য কোনো সন্ত্রাসী গ্রুপ মিতুকে হত্যা করেছে, সে ব্যাপারে পুলিশ স্পষ্ট ধারণা দেয়নি। তবে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই পুরো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন পুলিশ কর্মকর্তারা।

গত ৫ জুন ভোরে নগরীর নিজাম রোডে সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় ইতিপূর্বে দুজনকে গ্রেপ্তার ও রিমান্ডে আনা হলেও তাদের কাছ থেকে কিছুই পায়নি পুলিশ। তবে শেষ পর্যন্ত হত্যার সঙ্গে জড়িতদের ব্যাপারে পুরোপুরি ধারণা পাওয়া গেছে জানিয়ে একাধিক পুলিশ কর্মকর্তা বলেছেন, যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)