একজনের নামেই ৬০ হাজার সিম পুনর্নিবন্ধন!
ডেস্ক: একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ৬০ হাজার সিম পুনর্নিবন্ধনের তথ্য পাওয়া গেছে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।- আমার দেশ অনলইন।
আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বরিশাল ৫ আসনের সদস্য জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ‘মোবাইল ফোনের সিম নিবন্ধন করতে নানা অনিয়মেরও তথ্য পাওয়া গেছে।
এমনকি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ৬০ হাজার নিবন্ধিত সিমের ভয়াবহ তথ্যও পাওয়া গেছে।’
সিম পুনর্নিবন্ধন শুরুর আগে গত বছর ২২ সেপ্টেম্বর চাঞ্চল্যকর আরেক তথ্য প্রকাশ করেছিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানিয়েছিলেন, সিমের নিবন্ধন যাচাই করতে গিয়ে একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলার নজির পাওয়া গেছে।





চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ